04
Mar

কীভাবে ঠোঁটে স্ক্রাব করবেন?

কীভাবে লিপ স্ক্রাব ব্যবহার করবেন ঠোঁটের স্ক্রাব সঠিক উপায়ে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি করা খুব কঠিন নয়। ঠোঁটে স্ক্রাব করার জন্য ৫টি-পদক্ষেপই যথেষ্ঠ। দেখে নিন পদক্ষেপগুলি –

ক) ঠোঁট থেকে আগের মেক-আপ সরিয়ে ফেলুন এবং আলতো করে ধুয়ে ফেলুন। খ) এবার অল্প পরিমাণে ঠোঁটের স্ক্রাব নিয়ে তা ঠোঁটের উপরে লাগান। গ) প্রায় পাঁচ মিনিট ধরে আস্তে আস্তে আপনার ঠোঁটে স্ক্রাব করুন। ঘ) স্ক্রাবিং হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে স্ক্রাবটি মুছে ফেলুন এবং ঠোঁট ধুয়ে ফেলুন। ঙ) এরপর ঠোঁটে লিপ বাম লাগান। ঠোঁটের স্ক্রাবের মাধ্যমে সুন্দর ঠোঁট উপভোগ করুন। আপনি বিঙিন্ন প্রাকৃতিক উপাদানসহ বাড়িতেও ঠোঁটের স্ক্রাব তৈরি করতে পারেন।